Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

এ ঘটনায় শনিবার রাতে ময়মনসিংহের ত্রিশাল থানায় মামলা করেন শিশুটির বাবা

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৪০ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা করেন শিশুটির বাবা। 

গ্রেপ্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম ত্রিশাল উপজেলার একটি মসজিদের ইমাম ও খতিব।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামের কাছে আরবি শেখে শিশুটি। তার সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি শেখে। শনিবার বিকেলে শিশুটি আরবি শিখতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হয়। শিশুটির মা তার খোঁজে গিয়ে মসজিদের ভেতর তাকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পাই।

এসময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে শাহিনুর ইসলামকে আটক করেন। তারা শাহিনুর ইসলামকে মারধর করেন ও মসজিদের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশে খবর দেন। পরে জুতার মালা পরিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, “ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। গ্রেপ্তার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।”

   

About

Popular Links

x