Sunday, November 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দেওয়ানগঞ্জ থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে ৭ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন যুবক

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একইসঙ্গে তাকে পৃথক দুটি ধারায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সাতনি মুথুরাদি এলাকার মাহমুদুল হাসান শাকিল। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে ওই দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যান শ্রীবর্দী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবক। অপহরণের পর একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন শাকিল। সাত দিন পর ওই ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২০ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।

ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে পাঁচজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর বিচারক রায় ঘোষণা করেন। আসামি মাহমুদুল হাসান শাকিলকে দুটি ধারায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

   

About

Popular Links

x