Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেক্সাস আইনসভায় নির্বাচিত প্রথম হিন্দু ভারতীয়-আমেরিকান নারী  

পূজা শেঠি প্রথম এশীয়-আমেরিকান ডেমোক্র্যাটিক নারী হিসেবে ইতিহাস গড়েছেন 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস হাউস ডিস্ট্রিক্ট ৪৭-এর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী পূজা শেঠি। এর মাধ্যমে তিনি টেক্সাস আইনসভায় নির্বাচিত প্রথম ভারতীয়-আমেরিকান নারী এবং প্রথম এশীয়-আমেরিকান ডেমোক্র্যাটিক নারী হিসেবে ইতিহাস গড়েছেন। 

তিনি এই উন্মুক্ত আসনে রিপাবলিকান প্রার্থী জেনিফার মুশতালারকে পরাজিত করেছেন। 

বুধবার (৪ নভেম্বর) উইয়ন নিউজ পূজা শেঠির বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদন বলা হয়, জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পূজা শেঠি লিখেছেন, ধন্যবাদ এইচডি ৪৭! আমরা একসঙ্গে ইতিহাস তৈরি করেছি! টেক্সাস আইনসভায় নির্বাচিত প্রথম ইন্ডিয়ান-আমেরিকান নারী এবং প্রথম এশিয়ান-আমেরিকান ডেমোক্র্যাট নারী হতে পেরে আমি সম্মানিত। তবে ইতিহাস গড়া একটি সম্মানজনক বিষয়, আর আসল পরিবর্তন আনা হলো দায়িত্ব। 

এর আগে, পূজা শেঠি টেক্সাস স্টেট প্রতিনিধি ভিকি গুডউইনের চিফ অব স্টাফ এবং ট্রাভিস কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তার প্রায় ৪ বছরের আইনপ্রণয়ন সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ক্যাথলিক চ্যারিটিজ-এর সঙ্গে অভিবাসন আইনজীবী হিসেবে কাজ করেছেন। 

   

About

Popular Links

x