৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) উপজেলার ভরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার ভরুয়া গ্রামের মফিজুল ইসলাম গত রবিবার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মফিজুল পালিয়ে যান। প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। বুধবার সকালে মেয়ের বাবা বাদী হয়ে মফিজুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”