রংপুরের বদরগঞ্জে ৪৮ ঘন্টায় (২ দিন) পৃথক ঘটনায় এক নারী ও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে ৩ জন আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাত, পানিতে ডুবা ও সড়ক দুর্ঘটনায়। এ ছাড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ধানক্ষেত থেকে।
বদরগজ্ঞ উপজেলায় ৭টি মরদেহ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সব বিষয় তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ৭টি মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।