গোপালগঞ্জ মধুমতি বিল রুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় ।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এ তথ্য জানিয়ে বলেন, “শনিবার দুপুরে হরিদাসপুর এলাকায় মধুমতি বিল রুট চ্যানেলে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে । পরে সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তবে মরদেহ বিকৃত হওয়ায় মৃত্যুর কারণ ও নাম পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।“