বঙ্গভবন ছেড়ে যেখানে উঠবেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি।

পদত্যাগের পর তিনি কোথায় উঠবেন, এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন দেশত্যাগ করতে পারেন সদ্যবিদায়ী এ রাষ্ট্রপতি। 
তবে বেশকিছু নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দেশত্যাগ করছেন না মো. সাহাবুদ্দিন, বরং রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই আপাতত উঠছেন তিনি।

এদিকে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

গত ১৯ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনা শুরু হওয়ার পর সফর দুই দিন সংক্ষিপ্ত করে গতকাল দুপুরে ঢাকায় ফেরেন তিনি।