Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

মির্জা ফখরুল: রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির বৈঠকে 

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন। 

দলের ভেতর থেকে না বাইরে থেকে রাষ্ট্রপতি হবেন, সে বিষয়ে কিছু জানান তিনি বিএনপি মহাসচিব। রাষ্ট্রপতি হিসেবে তার নাম শোনা যাচ্ছে এবং তিনি আগ্রহী কি-না, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। 

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘‘রাজনৈতিক তর্কের সংস্কৃতি থেকে বেরিয়ে আমাদের কাজের দিকে মনোযোগ দিতে হবে। দেশে বাজেটের বড় একটি অংশ অপচয় হলেও গবেষণার মতো মৌলিক জায়গায় পর্যাপ্ত বরাদ্দ মেলে না।’’ 

কৃষিপণ্যের উপযুক্ত মূল্য ও বাজারজাতকরণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘পল্লী উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট আর বাড়িঘর
তৈরি করা নয়; গ্রামীণ কৃষকের আর্থিক সচ্ছলতা আনা। সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে আমাদের কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না।’’ 

মন্ত্রী গত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘বিগত ১৭ বছরে বাস্তবায়নের কোনো চিহ্ন না থাকলেও কাগজে-কলমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।’’ 

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন এবং একটি লটকন গাছের চারা রোপণ করেন। 

   

About

Popular Links

x