চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০ টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছেন এই বোর্ডের পরীক্ষার্থীরা।
রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকালে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে একই সঙ্গে দেশের অন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।