একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি চট্টগ্রামের মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) ভোররাতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের এক যৌথ অভিযানে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘‘আমাদের অভিযান চলছে। ইমনসহ মোট ৫জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারব।”
ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। পুলিশের তথ্য বলছে, চট্টগ্রামে সাজ্জাদের হয়ে নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন ইমন।