আগামী দুইদিনের ভেতর ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে।  

বুধবার (৫ আগস্ট) বিকেলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ভারী বর্ষণ ও ভারতের উজান এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে হতে পারে এ বন্য।

গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫৪ মিলিমিটার। আর সুনামগঞ্জের দিরাইয়ে সর্বোচ্চ ৪০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে 

এফএফডব্লিউসির অন্তত ১০টি জেলায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। যদিও আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং সংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এফএফডব্লিউসি। ফলে এসব এলাকার নদীগুলোর পানি বিপৎসীমার ওপরে চলে যাওয়ায় বন্যার সম্ভাবনা দেখছেন তারা।