ছেলেকে না পেয়ে বাবাকে গুলি

খুলনা মহানগরীতে ছেলেকে না পেয়ে পিতাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মা শিমু বেগমের গায়ে লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে করিমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা জানান, সকালে তিন সন্ত্রাসী কলেজ ছাত্র হৃদয় খানকে খুঁজতে তাদের বাড়িতে যায়। এ সময় মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খান দরজা খুলে ছেলে ঘরে নেই বলে জানান। এ অবস্থায় দুর্বৃত্তরা বাবকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তিনি দরজা থেকে সরে গেলে গুলি পাশে দাঁড়িয়ে থাকা মা শিমু খানের পেটে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছেলে হৃদয় খানের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের টার্গেট ছিল হৃদয় খান। কিন্তু ছেলেকে না পেয়ে বাবকে গুলি করে। পরবর্তীতে তাদের ছোড়া গুলিতে আহত হন মা শিমু বেগম।