পুলিশের ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে অবসরে পাঠালো সরকার

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ করায় ‘জনস্বার্থে’ তাদেরকে অবসরে পাঠানো হয়েছে।

সরকারি চাকরি আইনের (২০১৮) ধারা- ৪৫ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তাহলে কোন কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক অবসর) পাঠাতে পারে।