যশোরে ককটেল বিস্ফোরণে আহত ১

যশোরের কেশবপুর উপজেলায় ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। 

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত জুয়েল রানা কেশবপুর পৌরসভার মধ্যকূল নাথপাড়া এলাকার খানজাহান আলীর ছেলে। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, বেলা ১১টার দিকে কেশবপুর পৌরসভার মধকূল নাথপাড়া মোড় এলাকায় ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। 

তিনি ককটেল বহন করছিলেন নাকি রাখতে গিয়েছিলেন, সেটি এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।