বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার মনোনয়নপত্র যাচাইবাছাই করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। পরে যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই করা হয়। পরে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী ১৮ আগস্ট রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে অনুষ্ঠিত হবে ভোট।