Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১১ দলীয় জোট সমর্থিত এ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করেন

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১১ দলীয় জোট সমর্থিত এ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করেন।

জানা গেছে, দুপুর ১২টায় বাছাই হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। ১১-দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতা অলি আহমদের জন্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে।

আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচনের জন্য কোনো বুথ থাকবে না। ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে এবং সাংবাদিকদের ভোট সংগ্রহের জন্য বসার ব্যবস্থা থাকবে।

   

About

Popular Links

x