Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়নপত্র পেয়েছে ইসি

১৯৯১ সালের পর এবার ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, ‘‘তিনটির মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুটি রয়েছে।’’ 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসির সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। সংসদ সচিবালয় থেকে তাদের একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের সই যাচাই করবেন।’’ 

অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’’ 

ইসির তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। 

   

About

Popular Links

x