Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন তারেক রহমান 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে ক্ষমতাসীন দলটি। 

সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপ্রধান। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মাননীয় বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণা করেছেন। 

   

About

Popular Links

x