Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওসমানী হাসপাতালের ৫তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

পুলিশ জানায়, সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দিলে ঘটনাস্থলেই ওই রোগীর মৃত্যু হয়

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফ দিয়ে আলমগীর হোসেন (২৮) নামে চিকিৎসাধীন এক রোগীর আত্মহননের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে। তিনি গত ১১ আগস্ট চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “আলমগীর হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

   

About

Popular Links

x