Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেকানিককে গাড়ি দেখাচ্ছিলেন চালক, হঠাৎ স্টার্ট হয়ে বুকের ওপর উঠে গেল প্রাণ গেল চালকের

ঢাকা-আশুলিয়া সড়কের ঢউর চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:৪১ এএম

ঢাকার আশুলিয়ায় হঠাৎ স্টার্ট হয়ে যাওয়া একটি ট্রাকের নিচে চাপা পড়ে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের ঢউর চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাফিজুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি পোশাক প্রতিষ্ঠানের কার্গো ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের চাচা চান্দু মণ্ডল জানান, মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাওয়ার পথে ট্রাকটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে হাফিজুল ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামিয়ে মেকানিককে সমস্যাটি দেখাতে যান। কিন্তু ত্রুটি পরীক্ষার সময় হঠাৎ ট্রাকটি নিজে থেকেই স্টার্ট হয়ে যায় এবং তার বুকের ওপর উঠে পড়ে।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত হাফিজুলকে স্থানীয়রা উদ্ধার করে তুরাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চান্দু মণ্ডল জানান, হাসপাতালে সুরতহাল প্রতিবেদন শেষে রাতে মরদেহ রাজশাহীর গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। তবে প্রতিবেদন শেষ করতে দেরি হওয়ায় রাত সাড়ে ১০টা পর্যন্ত তারা রাজশাহীর উদ্দেশে রওনা দিতে পারেননি।

   

About

Popular Links

x