Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে যা বললেন ইসি সচিব 

২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই ভোটের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে সরবরাহ করা হবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন। 

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘‘ভোট গ্রহণ শেষে ফল গণনা করে প্রাথমিক ফলাফল সরাসরি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এছাড়া ভোটাভুটির শুরুতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও রাখা হবে।’’ 

তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনটি সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে।’’ 

নির্বাচনে ইসির ২০ সদস্যের টিম কাজ করবে। বাকি বিষয়ে সংসদ সচিবালয় সমন্বয় করবে বলে জানান ইসির সিনিয়র সচিব। 

   

About

Popular Links

x