Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢামেক হাসপাতালের পরিচালক ২ ঘণ্টা অবরুদ্ধ 

বিক্ষোভকারীদের অভিযোগ পরিচালক আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছেন

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকদের একাংশ। এ সময় তারা পরিচালককে তার কার্যালয়ে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি চলে। 

পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাদের হস্তক্ষেপে চিকিৎসক এবং শিক্ষার্থীরা পরিচালকের কক্ষ থেকে বের হয়ে যান। 

ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘‘যে বিষয নিয়ে জটিলতা হয়েছিল তা সমাধানের পথে। যে যার কাজে ফিরে গেছেন। বর্তমানে সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদ্বয় ভিতরে বসে কথা বলছেন, উনারা বিস্তারিত জানাবেন।’’ 

চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিযোগ, পরিচালক আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছেন এবং তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। 

তাদের দাবি, হাসপাতালের এক কর্মকর্তার বদলির সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই বদলি ঠেকিয়ে দেন পরিচালক। অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তার সঙ্গে তিনি একসঙ্গে দুর্নীতি করতেন। চিকিৎসক ও শিক্ষার্থীদের আরও অভিযোগ, পরিচালক ‘ফ্যাসিস্টের দোসর’ এবং জুলাইয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে বাধা প্রদান করেছেন। 

   

About

Popular Links

x