Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা মেডিকেলে ডাস্টবিনে পাওয়া গেলো নবজাতকের মরদেহ

পুলিশ জানায়, নবজাতক কন্যাশিশুর মরদেহ একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের একটি ডাস্টবিন থেকে নবজাতক এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেলের এক কর্মী ময়লা ফেলতে গিয়ে নবজাতকটি দেখতে পান। এরপর থানায় খবর দেন তিনি। খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশে ময়লার ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতকের মরদেহ একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল।

তিনি আরও জানান, মৃত অবস্থায় নবজাতক শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x