Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

উড়াল সড়কে নারীর মরদেহ, পরিচয় শনাক্ত প্রযুক্তির সহায়তায়

স্থানীয়রা নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সড়ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) সকালে উড়াল সড়কের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত নারীর নাম মরিয়ম আক্তার (৩৮)। তিনি জামালপুরের ইসলামপুর থানার হাড়গিলা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মরিয়ম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সফিপুর উড়াল সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আধুনিক প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক ভারসাম্যহীন মরিয়ম রাতে ওই উড়াল সড়ক দিয়ে হাঁটার সময় কোনো যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যেতে পারেন। তার শরীর, মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।“

   

About

Popular Links

x