Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে দুর্ঘটনা কবলিত বাস দুটির লাইসেন্স সাসপেন্ড

এর আগে, শুক্রবার ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

সিলেটের ওসমানীনগরে দুর্ঘটনা কবলিত ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের লাইসেন্স সাসপেন্ড (বাতিল) করা হয়েছে। 

একইসঙ্গে সংশ্লিষ্ট চালকসহ বাস মালিকদের ৫ দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিআরটিএ সিলেট-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানাধীন তাজপুর ইউনিয়নের কাশিকাপন নামক এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন এবং  সিলেটগামী বেঙ্গল পরিবহন এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ ঘটনায় নারী ও শিশুসহ ৯জন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। এ ঘটনায় সিলেট বিআরটিএ-এর পক্ষ থেকে দুটি বাসের লাইসেন্স বাতিলের জন্য ঢাকা মেট্রোতে আবেদন করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে বাস দুটির লাইসেন্স বাতিল করা হয়েছে। 

এদিকে, বিআরটিএ’র পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া, পঙ্গুত্ব বরণকারীদের পরিবারকে তিন লাখ টাকা এবং আহতদের এক লাখ টাকা প্রদান করা হবে। 

এ বিষয়ে বিআরটিএ-এর সহকারী পরিচালক জানান, নিহত পরিবারগুলোর আবেদনের প্রেক্ষিতে দ্রুত তাদেরকে এ অর্থ প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া, পঙ্গুত্ব বরণকারী এবং আহতদের আবেদন ফরম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। তাদের আবেদনগুলোও যথাযথভাবে প্রসেস করা হবে। 

এছাড়াও, সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এরই মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার দুপুরে হতাহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান। 

   

About

Popular Links

x