Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জের বড় ডুমরাসুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে গোপালগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন হিটলার। পথে ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পূজার ছুটিতে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা জেনেছেন। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।”

   

About

Popular Links

x