Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিললো ৯২টি ককটেল সদৃশ বস্তু

১১.৮ কেজি গান পাউডার সদৃশ পদার্থ ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১.৮ কেজি গান পাউডার সদৃশ পদার্থ ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। এতে সহযোগিতা করে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ দল।

অভিযানে ৯২টি ককটেল, ১১.৮ কেজি গান পাউডার সদৃশ পদার্থ, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম আমবাগানে মজুত করে রেখেছিল।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x