Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

খামারে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, রাতে পানিতে ভাসল সাবেক পুলিশ সদস্যের মরদেহ

কয়েক বছর আগে চাকরি ছেড়ে নিজ গ্রামে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন তিনি

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:১৩ এএম

কিশোরগঞ্জ সদর উপজেলার একটি মৎস্য খামার থেকে নাজমুল আলম ওরফে অনিক মিয়া (৩৫) নামে পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক বছর আগে চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বেরুয়াইল এলাকার নিজস্ব মৎস্য খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান অনিক মিয়া। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে খামারে যান। সেখানে গিয়ে তারা কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে খামারের পানিতে অনিক মিয়ার মরদেহ ভাসতে দেখতে পান।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x