Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাবতলীতে নিহত ১, আহত ১

একই ঘটনায় গাড়ির চালক মো. ফারুক হোসেন আহত হয়েছেন

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:৩০ এএম

রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছবাহী ফ্রিজিং গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় গাড়ির চালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।

শনিবার (৮ আগষ্ট) রাত ৮টার দিকে ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের মামাতো ভাই জানান, ইমরানের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। দীপনগর এলাকায় একটি রেফ্রিজারেটরের দোকানে কাজ করতেন ইমরান।

তিনি আরও জানান, দীপনগরের ওই দোকানের সামনে একটি মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামত করে তাতে গ্যাস ভরার কাজ চলছিল। সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়, যাতে ইমরান ফারুক হোসেন আহত হন। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি দারুস সালাম থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x