Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

থানার হেফাজত থেকেই উধাও জব্দ করা মোটরসাইকেল

সিসিটিভি ফুটেজে রাতে মোটরসাইকেলটি বাইরে নিয়ে যেতে দেখা গেছে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:২০ এএম

মানিকগঞ্জের হরিরামপুর থানার হেফাজতে থাকা জব্দ করা একটি মোটরসাইকেল খুঁজে পাওয়া যাচ্ছে না। মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেটি ফেরত নিতে বলা হয়েছিল, কিন্তু কয়েক দিন পর থানায় গিয়ে তিনি জানতে পারেন মোটরসাইকেলটি সেখানে নেই। পুলিশের একটি সূত্রের দাবি, থানার সিসিটিভি ফুটেজে রাতের আঁধারে মোটরসাইকেলটি বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

মানিকগঞ্জ--১১-৩৬৩৭ নম্বরের ওই মোটরসাইকেলের মালিক সিয়াম শেখ হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সট্টি এলাকার বাসিন্দা।

মালিকপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গত ২৭ জুলাই একটি মামলার কপি সংগ্রহের জন্য মোটরসাইকেল নিয়ে থানায় যান সিয়াম। সেখানে এসআই এমদাদুল হক কাগজপত্র দেখতে চাইলে তাৎক্ষণিকভাবে তা দেখাতে না পারায় মোটরসাইকেলটির বিরুদ্ধে মামলা করে সেটি জব্দ করে থানায় রাখা হয়, চাবিও জমা রাখা হয় থানায়। পরে সিয়াম তার ভাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় গেলে জানানো হয়, মামলা নিষ্পত্তির পর মোটরসাইকেলটি ফেরত দেওয়া হবে। এর প্রায় দুই দিন পর থানা থেকে ফোন করে জানানো হয়, মামলা নিষ্পত্তির প্রয়োজন নেই, তারা এসে মোটরসাইকেলটি নিয়ে যেতে পারবেন।

এরপর আগস্ট সিয়ামের মামাতো ভাই রাজিব থানায় গিয়ে মোটরসাইকেলটি ফেরত নেওয়ার বিষয়ে জানতে চাইলে তাঁকে জানানো হয়, মোটরসাইকেলটি থানায় নেই। তখন এসআই এমদাদুল হক মোটরসাইকেলটি নিখোঁজ হওয়ার কথা জানান।

মালিকপক্ষের অভিযোগ, সময় মোটরসাইকেলের পরিবর্তে এর ক্রয়মূল্য বা বর্তমান বাজারমূল্য পরিশোধের প্রস্তাব দেওয়া হয় এবং বিষয়টি সমাধানের জন্য প্রায় ১৫ দিন সময় চাওয়া হয়।

পুলিশের একটি সূত্রের দাবি, গত আগস্ট রাত ২টা ১৯ মিনিটের দিকে মোটরসাইকেলটি থানা থেকে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। তবে এটি কে বা কারা নিয়ে গেছে এবং কীভাবে থানার নিরাপত্তা বলয় পেরিয়ে বের হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মোটরসাইকেলের মালিক সিয়াম শেখ জানান, কাগজপত্র না থাকায় মামলা দিয়ে মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছিল। পরে সেটি আনতে গিয়ে প্রথমে চাবি না পাওয়ার কথা শোনেন, এরপর জানতে পারেন মোটরসাইকেলটিই নেই। পুলিশি হেফাজত থেকে কীভাবে এটি চুরি হলো, তা তদন্তের দাবি জানান তিনি।

এসআই মো. এমদাদুল হক বলেন, "কাগজপত্র না থাকায় মামলা দিয়ে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছিল এবং তার হেফাজত থেকেই সেটি নিখোঁজ হয়েছে। এটি উদ্ধারের পাশাপাশি বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"

হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, "নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলটির বিরুদ্ধে মামলা করে সেটি জব্দ করেছিলেন এসআই এমদাদুল। কয়েক দিন পর মালিককে বুঝিয়ে দিতে গিয়ে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং মোটরসাইকেলের মালিকসহ সংশ্লিষ্টদেরও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।"

   

About

Popular Links

x