Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

খুলনার ডুমুরিয়ায় মহাসড়কের দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই দম্পতি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাহা বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলা সুভাষিনী গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৮) ও তার স্ত্রী হান্না সরকার (৪৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ওই দম্পতি মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল নিয়ে সড়কে পড়ে গিয়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

   

About

Popular Links

x