খুলনার দৌলতপুরে গভীর রাতে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার হয়।
রবিবার (১৫ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি।
এসআরবি ৬-এর অধিনায়ক লে কর্নেল নিস্তার আহমেদ জানান, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ১৫ নভেম্বর দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেসিসির ৫নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে অজ্ঞাত মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবির সদস্যদের প্রতিরোধ করার চেষ্টা করলে এসআরবি সদস্যরা ৩ রাউন্ড শটগান বুলেট ফায়ার করে। এ অবস্থায় মাদক কারবারি ও সন্দেহভাজন ব্যক্তিরা রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।



