Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

দিঘলিয়া উপজেলায় তার নিজ বাসার ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলায় তার নিজ বাসার ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন এবং বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়েন। পরে পুলিশ তাকে সেখান থেকে শনাক্ত ও গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাকে দিঘলিয়া থানা হাজতে রাখা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

   

About

Popular Links

x