Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে’

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। 

এসময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x