Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মৃত্যু, রাস্তায় পড়ে রইল রক্তাক্ত মরদেহ

ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটক করে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৫০ এএম

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (৮ আগষ্ট) রাত ৯টার দিকে দুর্ঘটনা ঘটে এবং ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটক করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি একজন মোটরসাইকেল চালককে চাপা দেয়, যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কয়েকজন মোটরসাইকেল চালক দায়ী কাভার্ড ভ্যানটি আটকে রাখেন এবং অতি উৎসাহী কয়েকজন চালককে মারধরও করেন। রাস্তায় রক্তাক্ত লাশ ভাঙা মোটরসাইকেল পড়ে থাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যাওয়ার পরও চালক সেটিকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। নিহতের পরিচয় শনাক্তের জন্য থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x