Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু জ্বরে আগস্টে প্রাণ গেলো ৭ জনের

এ বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ রেকর্ড। 

রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডেঙ্গুতে চলতি আগস্ট মাসে প্রাণ গেলো ৭ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। 

বলা হয়, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮, ঢাকা বিভাগে ৬৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯১, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১১০, খুলনা বিভাগে ১৪০, ময়মনসিংহ বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ৫৭, রংপুর বিভাগে পাঁচ এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন। 

আরও বলা হয়, সর্বশেষ দুজনের মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৩৪৫। 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৭ ,৮১৩ জন। 

   

About

Popular Links

x