Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে প্রাণহানি ৬০ ছুঁই ছুঁই 

বর্তমানে হাসপাতালে ১,২৮১ জন চিকিৎসাধীন আছেন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, তবে এ সময়ে ৪৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাওয়া ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশালে বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭,৭৮০ জন। 

চলতি বছরে মোট ১৬,৫৪০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১,২৮১ জন চিকিৎসাধীন আছেন। 

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ২,৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। 

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ১,২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। 

   

About

Popular Links

x