Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৮৫০ ছুঁই ছুঁই

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৩ শিশু হামে আক্রান্ত হয়েছে

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও আক্রান্ত হয়েছে ১,০১৯ শিশু। সবমিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৯টি শিশু মারা গেছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশু মারা যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশু মারা গেছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে মোট ৮৪৯টি শিশু মারা গেছে। 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১২৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৬। এই সময়ে ৮৬৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৯৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩১,৯৪৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬,৫৩১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ১৪,৩৯৩ রোগী, যাদের মধ্যে এক লাখ ১০,১৮৭ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে। 

   

About

Popular Links

x