Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ প্রাণহানি 

বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রবিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। 

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৬ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,১০৪ জনে। 

   

About

Popular Links

x