দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১,১৫৫ জন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ শিশুর।
এর আগে, রবিবার (৯ আগস্ট) হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয় ১ হাজার ৬৩টি শিশু।



হামের উপসর্গ নিয়ে আরও ৬ প্রাণহানি