Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি 

মন্ত্রিপরিষদ বিভাগ এসব কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ৬টি কমিটি গঠন করেছে সরকার। 

রবিবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এসব কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে।

এর আগে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে।

শপথগ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে পরিচালনা করতে কমিটিগুলো গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে প্রধান করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। 

অন্য কমিটিগুলো হলো- ডকুমেন্টস ও রেকর্ড সমন্বয় কমিটি; অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি; আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি; আসন ব্যবস্থাপনা কমিটি; অভ্যর্থনা কমিটি। 

   

About

Popular Links

x