Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে নেতানিয়াহুর অবস্থানের এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস পুরোপুরি অস্ত্রসমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার (৯ আগস্ট) নেতানিয়াহু এ অবস্থানের কথা জানান। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজা যুদ্ধ অবসানে নিজের পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি অর্জনের কথা গত মাসেই জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত বছর ইসরায়েল ও হামাস উভয় পক্ষই ওই পরিকল্পনায় সম্মতি দিয়েছিল। পরিকল্পনাটির সূচনা হয়েছিল একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে।

তবে গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে প্রায় দুই দশক ধরে গাজা শাসন করে আসা হামাস অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। ফলে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

   

About

Popular Links

x