Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন

আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। 

তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। 

তিনি বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচন আপাতত এটা নিয়েই হবে। তবে তারিখ পরিবর্তন হওয়ায় কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এই তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসবে।’’ 

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালা আজ আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা পাঠানো হয়েছে বলে জানেন তিনি। 

তিনি আরও বলেন, ‘‘আইন সংশোধনের বিষয়টা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটি প্রক্রিয়াধীন আছে এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দিব।’’ 

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘‘আজ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল আজ সকালে মনোনয়নপত্র নিয়ে গেছেন। এখনো পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে মনোনয়নপত্র নেয়নি। শুধুমাত্র বিএনপি দুটি ফরম নিয়েছে।’’ 

   

About

Popular Links

x