Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ

নির্বাচন কমিশনের এক আনুষ্ঠানিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

সর্বসাধারণের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনসমূহ দ্রুত ও সহজে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট এক বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ প্রক্রিয়াকে অধিকতর সহজ ও গতিশীল করার লক্ষ্যে আবেদনে যুক্ত করা বিভিন্ন প্রমাণক বা কাগজপত্র সঠিকভাবে নিরীক্ষা করতে এই চার সদস্যের কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যবৃন্দ:

আহ্বায়ক: পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
সদস্য: উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা)।
সদস্য: সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)।
সদস্য সচিব: সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটিকে এনআইডি সেবা ত্বরান্বিত করতে কয়েকটি নির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে:
১. কাঙ্ক্ষিত পরিবর্তনের ধরন অনুযায়ী ক্যাটাগরি শ্রেণিভুক্ত করা এবং তা নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট কী কী দাপ্তরিক প্রমাণক বা দলিল প্রয়োজন হবে, তার একটি তালিকা প্রস্তুত করা।
২. পূর্বে ‘ঘ’ ক্যাটাগরি থেকে পর্যাপ্ত প্রমাণকের অভাবে বাতিল হওয়া কিন্তু পরবর্তীতে পর্যাপ্ত তথ্য-প্রমাণসহ পুনঃদাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তির ক্ষেত্রে করণীয় নির্ধারণে সুপারিশ প্রদান।
৩. আবেদনপত্র দ্রুত ও নির্ধারিত সময়ে নিষ্পত্তির সম্ভাব্য উপায় নিয়ে সুপারিশ প্রদান করা।
৪. এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ইলেকট্রনিকভাবে কাজ করার সময় সৃষ্ট জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় সংশোধন বা আধুনিকায়নের বিষয়ে কারিগরি মতামত দেওয়া।
৫. এনআইডি লক-আনলক এবং রোলব্যাক (পূর্বের তথ্যে ফিরে যাওয়া)-এর যৌক্তিকতা ও আইনি ভিত্তি পর্যালোচনার বিষয়ে সুপারিশ প্রণয়ন করা।

ইসি সূত্রে জানা গেছে, এই কমিটির সুপারিশের ভিত্তিতে এনআইডি সংশোধনের বিদ্যমান জটিলতা অনেকটাই কমে আসবে এবং সাধারণ নাগরিকরা দ্রুত সেবা পাবেন

   

About

Popular Links

x