Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসি: ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা দেন 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

বিএনপি নেতা মুহাম্মদ ওসমান ফারুক এমপি পদ থেকে পদত্যাগ করায় শূন্য ঘোষণা হওয়া কিশোরগঞ্জ-৩ (তাড়াইল ও করিমগঞ্জ) আসনে আইন মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

তিনি বলেছেন, “আইনি বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।” 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসন শূন্য হওয়ার ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে ওসমান ফারুক পদত্যাগ করায় ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই হিসাবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। 

স্থানীয় সরকার নির্বাচন এই উপনির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তফসিল ঘোষণার আগে সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হবে। এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। যথাসময়ে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।” 

   

About

Popular Links

x