Monday, November 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেনাপোলে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

শার্শার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রবিবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বেনাপোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ওমর ফারুক ও তার পরিবারের দাবি, বেনাপোলের স্বেচ্ছাসেবক লীগের এক শীর্ষ নেতার সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় ফারুকের। এ সময় ওই নেতা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা ফারুকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, রাতের অন্ধকারে কে বা কারা বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

ঘটনার প্রতিবাদে রাতেই আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলমসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

   

About

Popular Links

x