Monday, August 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ইসি সচিব

ভোটার তালিকা তৈরি করতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানিয়েছে ইসি 

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি এই নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা তৈরি করতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানিয়েছে ইসি। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে  সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। 

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল বা অন্য কোনো কিছু ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কাছে অনুরোধ করেছি। তারা ভোটার তালিকাটা দেবেন।’’ 

ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল এই জিনিসগুলো নিয়ে কাজ হবে বলে জানান তিনি। 

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের দলের আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দিতে হয়।

এই প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘‘দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে একটির নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৯ দলের মধ্যে ৩৮টি রাজনৈতিক দল বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে।’’ 

   

About

Popular Links

x