Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ আগস্ট) সকালে তার বাড়িসংলগ্ন দলীয় কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করার কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনটিতে পুলিশের বরাতে বলা হয়েছে, তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো পরিষ্কার নয়। সব দিক বিবেচনায় নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তবে ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

২০০১ থেকে টানা পাঁচবার রামপুরহাট আসন থেকে বিধায়ক নির্বাচিত হওয়া এ রাজনীতিবিদ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একই আসন থেকে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। এরপর থেকে  সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন তিনি।

কৃষিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে তৃণমূল কংগ্রেস সরকারে দায়িত্বপালন করেন তিনি। বিধানসভার ডেপুটি স্পিকারও হন আশিষ বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের তৃণমূলের সাংগঠনিক রাজনীতিতেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি থাকাকালে দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

   

About

Popular Links

x