Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টা

আটক ওই নারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি হিসেবে পরিচয় দেন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি তার দল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, অভিযুক্ত ওই নারীর নাম নাম অনুসূয়া সাহা, বয়স ৩৮ বছর। পুলিশ ঘটনাটিকে ‘বাগবিতণ্ডা’ বলছে। তবে হামলা বা ছুরি থাকার বিষয়ে পুলিশের বক্তব্যে কোনো উল্লেখ নেই।

অন্যদিকে, মমতার দলের সাধারণ সম্পাদক দোলা সেনের অভিযোগপত্রে আটক ওই নারীর নাম তন্নিষ্ঠা সাহা বলে উল্লেখ করা হয়। 

অভিযোগে বলা হয়, ওই নারী একজন সিভিক ভলান্টিয়ার এবং নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি হিসেবে পরিচয় দেন।

সন্ধ্যা ৬টার দিকে মমতা বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারী তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।


   

About

Popular Links

x