Wednesday, July 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেজাজ হারিয়ে নিজ দলের কর্মীকেই চড় মারলেন মমতা

আরও কয়েকজন কর্মীকেও ধাক্কা থাপ্পড় দিতে দেখা গেছে দাবি ভারতীয় গণমাধ্যমের

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

পশ্চিমবঙ্গে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে ভিড় সামলাতে গিয়ে নিজের দলের এক কর্মীকে চড় মারতে দেখা যায়। পরে আরও কয়েকজন কর্মীকেও ধাক্কা থাপ্পড় দিতে দেখা গেছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

ঘটনার সূত্রপাত শিশু ধর্ষণ হত্যার একটি ঘটনাকে কেন্দ্র করে। রবিবার ( জুলাই) বারুইপুরে ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার দাবি, রাজ্য সরকার পুলিশ তাকে সেখানে যেতে বাধা দেয় এবং কালীঘাটের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

এর প্রতিবাদে বুধবার ( জুলাই) হাইকোর্টের অনুমতি নিয়ে কালীঘাট তৃণমূল ছাত্র-যুব সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হওয়া মিছিল হাজরা মোড়ে পৌঁছালে বিজেপির একটি মিছিলের মুখোমুখি হয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, উত্তেজনা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাদের কর্মসূচিতে ঢুকে পরিস্থিতি অশান্ত করেছে বিজেপি।

মিছিল শেষে অসুস্থ হয়ে পড়া কয়েকজন কর্মীকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। এতে সেখানে আবারও ভিড় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা। তিনি মাইক হাতে সবাইকে সরে যেতে অনুরোধ করেন এবং আহতদের হাসপাতালে নেওয়ার জন্য পথ করে দেওয়ার চেষ্টা করেন।

তবে ভিড় নিয়ন্ত্রণে না আসায় একপর্যায়ে মেজাজ হারান তৃণমূল নেত্রী। সে সময় কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায় তাকে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যক্তি তৃণমূলেরই একজন কর্মী। এছাড়া আরও কয়েকজন কর্মীর পিঠে থাপ্পড় মারার দৃশ্যও ভিডিওতে দেখা গেছে।

ঠিক কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

   

About

Popular Links

x